শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৪১ পিএম, ২০২৬-০৭-২৩
আহমদ উল্লাহ
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পৃষ্ঠপোষক আবুল হাশেম বক্করকে সভাপতি এবং ক্রীড়া সংগঠক মনজুর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি মো. বরকত উল্লাহ বুলু এমপি ও ডাইরেক্টর ইনচার্জ অফ অ্যাডমিনিস্ট্রেশন মো. লোকমান হোসেন ভূইয়া এক চিঠির মাধ্যমে এই কমিটি অনুমোদন করেন। চিঠিতে বলা হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ৫৭তম সভার ৬ নং আলোচ্যসূচির আওতায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের বিভাগ ও জেলা কমিটি গঠন ও পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০২৬ অনুযায়ী পরিচালনা হবে। সেই মোতাবেক চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আবুল হাশেম বক্কর ও সাধারণ সম্পাদক মনজুর আলম বলেন, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি প্রাচীন ক্লাব। ক্রীড়াঙ্গনে এই ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে কাজ করবে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited